| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি নতুন রাজনীতির অংশ হতে পারে না: রাশেদ

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৩:৩২:১৫:অপরাহ্ন  |  ১১২৬ বার পঠিত
রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি নতুন রাজনীতির অংশ হতে পারে না: রাশেদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর কর্মকাণ্ডকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি অভিযোগ করেন, রাজনীতির নামে ধর্মীয় আবেগ ও শহীদদের স্মৃতিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে এনসিপি।

শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না।”

পোস্টে তিনি শহীদ ওসমান হাদির বিভিন্ন বক্তব্য উদ্ধৃত করে দাবি করেন, জীবদ্দশায় তিনি এনসিপির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন। রাশেদ খানের ভাষ্যমতে, ওসমান হাদি এনসিপির বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ করেছিলেন—দলীয় প্রভাব খাটিয়ে জুলাই আন্দোলনকে কুক্ষিগত করা, দুর্নীতি ও দ্রুত আর্থিকভাবে অস্বাভাবিকভাবে লাভবান হওয়া, এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্য বিনষ্ট করা।

তিনি আরও দাবি করেন, জীবিত অবস্থায় এনসিপির শীর্ষ নেতৃত্ব ওসমান হাদিকে এড়িয়ে চললেও, তার মৃত্যুর পর তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।

রাশেদ খান বলেন, শহীদ হওয়ার পর তাকে এনসিপির আইডল বানানো হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে তাকে সবচেয়ে বড় আধ্যাত্মিক নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

নাসীরুদ্দীন পাটোয়ারীকে উদ্দেশ করে তিনি প্রশ্ন তোলেন, তিনি কি সত্যিই ওসমান হাদির আদর্শ ধারণ করেন, নাকি তাকে রাজনৈতিকভাবে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বিএনপি নেতা রাশেদ খান আরও অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটোয়ারী বিভিন্ন সময় জুমার নামাজের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও লোকেশন শেয়ার করে মসজিদে নেতাকর্মীদের জড়ো করেন।

তার ভাষায়, “তিনি পিআর টিম নিয়ে মসজিদে গিয়ে জনপ্রিয়তা দেখানোর চেষ্টা করছেন। দলীয় নেতাকর্মীদের জড়ো করে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক ধর্মীয় কার্যক্রমে বিঘ্ন ঘটায়।”

নারায়ণগঞ্জে এমন একটি ঘটনায় সাধারণ মুসল্লিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, ওসমান হাদি হত্যার বিচার সবাই চায়, তবে শহীদদের অতিমাত্রায় রাজনৈতিকভাবে ব্যবহার করলে তাদের সার্বজনীন মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি সতর্ক করে বলেন, “শহীদদের নিয়ে রাজনীতি করলে তাদের সম্মান রক্ষা হয় না, বরং তা ধীরে ধীরে বিতর্কিত হয়ে পড়ে।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪