| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটির প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৪:১১:৪০:অপরাহ্ন  |  ২৫৩৪ বার পঠিত
রাঙ্গামাটির প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম শুকনাছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫০) নামে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোরে মারিশ্যা-দীঘিনালা সড়কের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শুকনাছড়া এলাকায় ১০-১২ জনের একটি সশস্ত্র দল অবস্থান নেয়। এ সময় সাংগঠনিক কাজে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হেগেরা চাকমা সে এলাকায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)–এর ‘কালেক্টর’ বা সংগ্রাহক হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনার পর ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা অভিযোগ করে বলেন, জ্যাকসন চাকমার নেতৃত্বাধীন একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালিয়ে তাদের কর্মীকে হত্যা করেছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লেগেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

হত্যাকাণ্ডের পর শুকনাছড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪