| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষদিকে তাসকিন ঝড়ে চার শ ছাড়াল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৪:১৪:৩৯:অপরাহ্ন  |  ১৪২৬৫ বার পঠিত
শেষদিকে তাসকিন ঝড়ে চার শ ছাড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কপাকিস্তানের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাট করে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়েই তুলে ফেলে ৩০১ রান। তবে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে সেই তেজ দেখাতে পারেননি টাইগাররা। এক পর্যায়ে ৩৮৪ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল। তবে শেষদিকে তাসকিনের ঝোড়ো ব্যাটিংয়ে চার শ রান পার করে টাইগাররা। 

১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ২৮ রান করেন তাসকিন। ইনিংসে ৩টি চার ও ১ ছক্কা হাঁকান এই ক্রিকেটার। আরেক পাশে ৪ রানে অপরাজিত ছিলেন নাহিদ রানা। 

ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান করে বাংলাদেশ। সকালের সেশনের ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান করে টাইগাররা। এই সময়ে হারায় লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের উইকেট। দলীয় ৩৩৮ রানের মাথায় ব্যক্তিগত ৩৩ রান করে আউট হন লিটন। এরপর মিরাজ ১২ বলে ১০ রান করে এবং তাইজুল ২৩ বলে ১৭ রান করে বিদায় নেন। 

মধ্যাহ্ন বিরতির পর নিজের ৩৯তম জন্মদিনে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো মুশফিকুর রহিম আউট হয়ে যান। ৭১ রান করেন তিনি। ইবাদত হোসেনও রানের খাতা খুলতে পারেননি। পরে ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলেন তাসকিন। 

এর আগে প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুমিনুল হকের ৯১ রানের ইনিংসে ৩০১ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। মুমিনুল ৯১ রান করতে ২০০ বল খরচ করলেও শান্ত ১০১ রান করেন মাত্র ১৩০ বলে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪