| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বানারীপাড়ায় এনজিও ব্যবসায়ী রঞ্জিত গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৫:৩৭:৪৮:অপরাহ্ন  |  ২০৩৯ বার পঠিত
বানারীপাড়ায় এনজিও ব্যবসায়ী রঞ্জিত গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার আলোচিত প্রতারক ও এনজিও ব্যবসায়ী রঞ্জিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার রাতে পিরোজপুরের নাজিরপুর থানা এলাকার একটি স্থান থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চেক জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া পৃথক পাঁচটি মামলায় রঞ্জিতের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বিচারাধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এনজিও ব্যবসার আড়ালে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় রঞ্জিত। পরে গ্রাহকদের আমানতের টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় সে। তার প্রতারণার শিকার হয়ে বহু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে তার গ্রেপ্তার ও আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ জানিয়েছে, আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৯মে) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এলাকাবাসী ও ভুক্তভোগীরা প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪