| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদে সাজেক সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৮:২৪:৩৩:অপরাহ্ন  |  ২০২৫০ বার পঠিত
রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদে সাজেক সড়ক অবরোধ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৪৯) নিহত হওয়ার প্রতিবাদে আগামী সোমবার (১১ মে) দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।

শনিবার (৯ মে) সকালে সাজেক ইউনিয়নের উজোবাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (৯ মে) ভোরে সাজেক ও খাগড়াছড়ির দীঘিনালা সীমান্তবর্তী মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় হেগেরা চাকমার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত হেগেরা চাকমা প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি সংগঠনটির শুকনাছড়া এলাকার ‘কালেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করতেন।

হত্যাকাণ্ডের পর ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে এ ঘটনায় ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ-গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা।

এদিকে ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪