| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুভেন্দুর শপথে টলিউড তারকাদের উচ্ছ্বাস

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ০৮:২৯:১০:পূর্বাহ্ন  |  ১৮২৩২ বার পঠিত
শুভেন্দুর শপথে টলিউড তারকাদের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন সরকারের যাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সকাল থেকেই অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জিৎ, প্রসেনজিৎ চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত, মমতাশঙ্কর, পণ্ডিত অজয় চক্রবর্তী ও তেজেন্দ্র নারায়ণ মজুমদারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

ছোট পর্দার শিল্পীদের মধ্যেও ছিলেন অঞ্জনা বসু, ত্রমিলা ভট্টাচার্য, ঋষি কৌশিক ও কৌশিক রায়। অনেক শিল্পী বিশেষ এ অনুষ্ঠানে যোগ দিতে শুটিং থেকে ছুটি নিয়েছিলেন বলেও জানা গেছে।

অনুষ্ঠান শেষে অভিনেত্রী মমতাশঙ্কর বলেন, নতুন সরকারের যাত্রাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তিনি বাংলা ও ভারতের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

অভিনেতা ঋষি কৌশিক বলেন, তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও আদর্শগতভাবে নতুন সরকারকে সমর্থন করেন। অন্যদিকে ত্রমিলা ভট্টাচার্য অনুষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন।

সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে সরকার গঠন করে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলো।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪