| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রীড়া-সংস্কৃতির বিকাশে নতুন প্রকল্প নেওয়া হবে: দীপেন দেওয়ান

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ১৭:৩৫:৪৮:অপরাহ্ন  |  ১৮৯৭৪ বার পঠিত
ক্রীড়া-সংস্কৃতির বিকাশে নতুন প্রকল্প নেওয়া হবে: দীপেন দেওয়ান

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে নতুন নতুন প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, পার্বত্য অঞ্চল থেকে ভবিষ্যতে আরও ঋতুপর্ণা চাকমা কিংবা রূপনা চাকমার মত খেলোয়াড় গড়ে তুলতে সরকার ক্রীড়া খাতে বিশেষ গুরুত্ব দেবে।

রোববার (১০ মে) রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও তরুণ প্রজন্মকে ইতিবাচক ধারায় রাখতে ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, রাঙ্গামাটি দীর্ঘদিন ধরেই প্রতিভাবান খেলোয়াড় তৈরির ক্ষেত্র হিসেবে পরিচিত। এখানকার অনেক ক্রীড়াবিদ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়িয়েছেন। বর্তমানে রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফী। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মনীষ দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো।

ফাইনালে বালিকা বিভাগে বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালক বিভাগে রাজস্থলীর তাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫–১ গোলে পরাজিত করে শিরোপা জেতে লংগদু উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪