ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক তিনটি অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৩২ পিস ইয়াবা ও ৬৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার কলেজপাড়া থেকে ১০২ পিস ইয়াবাসহ রিপন চন্দ্র সরকারকে এবং রোড বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ মিম ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
অন্যদিকে, মুন্সিপাড়া এলাকা থেকে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ শাহীন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
ঠাকুরগাঁও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও ঝটিকা অভিযান নিয়মিত চলবে।
রিপোর্টার্স২৪/মিতু