| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৭:০৮:১৬:অপরাহ্ন  |  ৫৮৭৮ বার পঠিত
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি: মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন কালেক্টরেট মাঠের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন নেত্রকোণা জেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পলাশ সাহা, সাবেক সভাপতি জিয়াউল হক মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আমরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা দীর্ঘদিন ধরে অবহেলিত। নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বীকৃতি, সুনির্দিষ্ট নীতিমালা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার মেডিকেল রিপ্রেজেন্টিভরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪