চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে দপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে দুই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রি অবস্থায় তাদেরকে আটক করে স্থানীয়রা।
পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
দুই কৃষক হলেন-কচুয়ায় আশ্রাফপুর উপজেলার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অভিযুক্ত দুজন কৃষক বিভিন্ন রোগের উপকার হবে জানিয়ে তারা প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করে আসছিল।
রিপোর্টার্স২৪/মিতু