| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৭:৫৯:৪৭:অপরাহ্ন  |  ১০৫৯০২১ বার পঠিত
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটির ঘোষণা দেয়া হয়েছে। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল ও কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি উপভোগ করতে পারবে শিক্ষার্থীরা।

স্কুল ও কলেজের ছুটির সময়সূচি:

সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার) থেকে। এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। তবে ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বড় ছুটি পাচ্ছে। একইভাবে দেশের কলেজগুলোতেও ১২ দিনের নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে মোট ১৬ দিনের অবকাশ থাকছে।

মাদ্রাসায় ২১ দিনের ছুটি:

সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসাগুলোতে ছুটির পরিমাণ এবার সবচেয়ে বেশি। মাদ্রাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এর সাথে আগের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মাদ্রাসাগুলোতে মোট ছুটির পরিমাণ দাঁড়াচ্ছে টানা ২১ দিন।

সরকারি ছুটির সঙ্গে সমন্বয়:

সরকার এবার ঈদুল আজহার সাধারণ ছুটি নির্ধারণ করেছে মোট ৭ দিন (২৫ থেকে ৩১ মে)। এই ছুটি কার্যকর করার লক্ষ্যে আগামী ২৩ মে’র (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪