| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭১৭ দোকান বন্ধের নির্দেশ

তামিলনাড়ুতে ধর্মীয় স্থান-স্কুলের সামনে মদ বিক্রি নিষিদ্ধ

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১২:০৭:২৪:অপরাহ্ন  |  ৪৬২ বার পঠিত
তামিলনাড়ুতে ধর্মীয় স্থান-স্কুলের সামনে মদ বিক্রি নিষিদ্ধ
ছবির ক্যাপশন: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় থালাপতি

ইন্টারন্যাশনাল ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই তামিলনাড়ুর ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন জোসেফ বিজয় থালাপতি। তার স্পষ্ট নির্দেশ ধর্মীয় স্থান, স্কুল-কলেজ এবং বাসস্ট্যান্ডের সামনে মদ বিক্রি করা যাবে না।

 রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয়। কংগ্রেস, ভিসিকে, দুই বাম দল সিপিএম এবং সিপিআই-এর সমর্থনে সরকার গড়েছে তার দল টিভিএেত দিন মদ বিক্রির রাজস্ব বাবদ মোটা টাকা তামিলনাড়ু সরকারের ঘরে আসত। বিজয়ের এই সিদ্ধান্তে রাজ্যের আর্থিক হাল আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন অনেকে।

 তামিলনাড়ু রাজ্য সরকার পোষিত সংস্থা ‘টাসম্যাক’ রাজ্যে মদের দোকানগুলোকে মদ বিক্রির অনুমোদন দিয়ে থাকে। এই সংস্থার অনুমোদিত মোট ৪,৭৬৫টি দোকান রয়েছে তামিলনাড়ুতে। সেগুলির মধ্যে ৭১৭টি বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিজয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই দোকানগুলোর মধ্যে ২৭৬টি ছিল ধর্মীয় স্থানের খুব কাছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ছিল এমন ১৮৬টি মদের দোকান। আর বাসস্ট্যান্ডের নিকটবর্তী ছিল ২৫৫টি দোকান।

শপথ নিয়েই আরও কিছু প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজয়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বাড়িতে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী গঠনের পাশাপাশি মাদক চোরাচালান বন্ধ করার আশ্বাসও দিয়েছেন তিনি। এর পাশাপাশি পূর্বতন ডিএমকে সরকারের আমলে কোন খাতে কত অর্থ বরাদ্দ হয়েছিল, তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশের কথা জানিয়েছেন বিজয়। তার বক্তব্য, সরকারের মাথায় ১০ লাখ কোটি টাকার ঋণের বোঝা থাকলেও কোষাগারে কোনও টাকা নেই। মুখ্যমন্ত্রী হয়েই মদ বিক্রির বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান বিজয়।

সূত্র: আনন্দবাজার ডটকম

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪