| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বট ও ভুয়া আইডি দিয়ে সম্পর্ক নষ্টের চেষ্টা চলছে: নেতানিয়াহু

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১২:১১:১৭:অপরাহ্ন  |  ১০৮৫ বার পঠিত
বট ও ভুয়া আইডি দিয়ে সম্পর্ক নষ্টের চেষ্টা চলছে: নেতানিয়াহু

রিপোর্টার্স২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ও ভুয়া আইডির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোববার (১০ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এই নেতা বলেন, এ ধরনের কার্যক্রমে পাকিস্তানসহ আরও কিছু দেশ জড়িত রয়েছে।

নেতানিয়াহুর দাবি, ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ইসরায়েলিদের কাছে এমন বার্তা পাঠানো হচ্ছে— যেখানে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এখন আর ইসরায়েলকে সমর্থন করেন না। তার মতে, এসব প্রচারণার মূল উদ্দেশ্য দুই দেশের দীর্ঘদিনের জোট ও পারস্পরিক সহানুভূতির সম্পর্ক দুর্বল করা।

তিনি বলেন, বিভিন্ন ‘বট ফার্ম’ ব্যবহার করে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম মতামত তৈরি করে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে।

নেতানিয়াহু আরও বলেন, অনেক ক্ষেত্রে আমেরিকান পরিচয়ে ভুয়া বার্তা পাঠানো হয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, “আপনি দেখবেন একটি মেসেজে লেখা— আমি টেক্সাসের একজন নাগরিক, আমি সবসময় ইসরায়েলকে সমর্থন করেছি, কিন্তু এখন আর পারছি না।” এরপর তদন্তে দেখা যায়, এসব বার্তা পাকিস্তানের কোনো স্থান থেকে পাঠানো হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের কার্যক্রমের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি তৈরি করা এবং রাজনৈতিক দূরত্ব বাড়ানো।


সূত্র: সিবিএস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪