| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে রেলওয়ের সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৫:৫৩:৩৮:অপরাহ্ন  |  ৪৪৯৯ বার পঠিত
নোয়াখালীতে রেলওয়ের সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন  বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী। 

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দিনব্যাপী চৌমুহনী বাজারের এক কিলোমিটার জায়গায় এ অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি আরও বলেন, রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। 

এছাড়া সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা হোসেন মজুমদার, পেশকার মোঃ গোলাম কিবরিয়া, আমিন ও কাননগো সহ অন্যান্য কর্মকর্তা ও রেলওয়ে পুলিশ সদস্যরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪