| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী ‘ডাইল করিম’ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৫:৫৫:৪৫:অপরাহ্ন  |  ৭৩৯৯ বার পঠিত
চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী ‘ডাইল করিম’ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ মোট ২৩ মামলার আসামি হিসেবে পরিচিত কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী মো. করিম ওরফে আব্দুল করিম ওরফে ‘ডাইল করিম’কে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ মে) কোতোয়ালী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তার করিম নগরীর হাজারী গলি এলাকার মৃত জাহাঙ্গীর প্রকাশ শাহজাহানের ছেলে।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার একটি আভিযানিক দল মঙ্গলবার হাজারী গলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা করিমকে একটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার করিমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া অন্তত ২১টি মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া ২০২৪ সালের একটি বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ সাম্প্রতিক আরও কয়েকটি মামলায় তিনি পলাতক ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিকে কোতোয়ালী থানার ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং ২০২৬ সালের ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪