| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম সদর উপজেলায় জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৭:০৫:৪৫:অপরাহ্ন  |  ৬৭৪ বার পঠিত
কুড়িগ্রাম সদর উপজেলায় জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলায় দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) সদর উপজেলার আলোর ভুবন প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব এবং সিনিয়র ডেপুটি ডাইরেক্টর (বিসিসিপি) ডা. মো. শহিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি সংস্থার মোট ১০টি স্টল বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও প্রদর্শনী উপস্থাপন করে।

মেলার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের মধ্যে জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা জলবায়ু অভিযোজন ও জীবিকায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এ মেলার আয়োজন করে।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪