| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতাল গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৯:১৭:২১:অপরাহ্ন  |  ১৯৫০ বার পঠিত
চরাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতাল গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  সুলতান সালাউদ্দিন টুক এমপি বলছেন, আমরা কাজে বিশ্বাসী। কাজের মধ্য দিয়ে জনগনের আস্থা ও ভালবাসা পুরণ করতে চাই। বিভিন্ন জায়গায় যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে, ইনশাল্লাহ প্রত্যেকটি প্রতিশ্রুতি নিজে নিজেই চিহ্নিত করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করছি। 

মঙ্গলবার (১২ মে) বিকালে জেলা পরিষদের হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টঙ্গাইল-৫(সদর) আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চরাঞ্চলে মানুষের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে একটি  হাসপাতাল গড়ে তোলার বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পশ্চিম টাঙ্গাইলে যমুনার নদীর তীর ঘেষা বেশ কিছু ইউনিয়ন রয়েছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে সবচেয়ে বেশি উন্নয়নে করার চেষ্টা করব। পাঁচ বছর পর যদি উন্নয়নের তালিকা হয় তাহলে টাঙ্গাইল সদর হবে এক নম্বর।

প্রতিমন্ত্রী আরও  বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে মাদক। যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ হয়। বিশেষ করে স্কুল, কলেজ, মসজিদ এবং মাদ্রাসাগুলোতে দায়িত্বরত কর্মকর্তারা মাদক সম্পর্কে কাউন্সেলিং অথবা সচেতনতামূলক কথা বলে যুব সমাজকে সচেতন করতে পারেন।

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে সদর উপজেলার বিভিন্ন প্রকল্পের ওই চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। এ সময় বিভিন্ন প্রকল্পের প্রায় ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪