জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেল নিয়ে অনিয়ম ও কালোবাজারে বিক্রির অভিযোগে আওয়ামী লীগের দোসর ঝর্ণা ফিলিং স্টেশনক এক লাখ টাকা জরিমানা ম্যানেজারকে একমাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জ ঝর্ণা ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ানুল ইফতেখার।
সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ানুল ইফতেখার বলেন, দীর্ঘদিন ধরে তেল নাই তেল নাই এর আড়ালে তেলের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গোপনে জ্বালানি তেল বিক্রি ও সরকারি ভাবমূর্তি নষ্টের অভিযোগ পাওয়া যাচ্ছিল এই ফিলিং স্টেশনের মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে।
সেই অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে অনিয়মের সত্যতা পাওয়া যায়। যেকারণে ঝর্ণা ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৬ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ম্যানেজার মিজানুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রেজুয়ানুল ইফতেখার আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এবং বাজারে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/মিতু