| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইল জেলা যুব সমিতির সভাপতি নজরুল, সম্পাদক শাহ আলম

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ০১:৫৮:৪৪:পূর্বাহ্ন  |  ৮০৮ বার পঠিত
টাঙ্গাইল জেলা যুব সমিতির সভাপতি নজরুল, সম্পাদক শাহ আলম

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা যুব সমিতি ঢাকা’র ২০২৬ নির্বাচনে সভাপতি পদে মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম। 

সোমবার (১১ মে) রাজধানীর নিকুঞ্জে সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই কমিটিতে রমজান আলী, রেজাউল করিম ও ফাতেমাতুজ জহুরা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন- আক্তার হোসেন জুয়েল, সেলিম রেজা, আবুল কালাম আজাদ, নূরুল রহমান, আবদুর রহমান, জহির উদ্দিন, বজলুল করিম সিদ্দীক, গোলাম মোস্তফা, হাফেজ মাও. নুরুল ইসলাম, শিপন দেওয়ান, মো. পারভেজ ও শামীম রহমান সোহাগ।

এছাড়া দপ্তর সম্পাদক পদে বিএফএম সাঈদ হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক মুরাদ আলম মনির, প্রচার সম্পাদক মেহেরিন ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ ফারুক রশিদ ও নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফিন ইসলাম। 

এই কমিটিতে আবদুর রহমান, মাহবুবুর রহমান ও দেওয়ান শওকত ওসমান নির্বাচিত হয়েছেন কার্য নির্বাহী সদস্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪