| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক উদ্ধারে দেশসেরা হলো ময়মনসিংহ জেলা পুলিশ

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১০:০০:৫৯:পূর্বাহ্ন  |  ২৭৩৭ বার পঠিত
মাদক উদ্ধারে দেশসেরা হলো ময়মনসিংহ জেলা পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি: মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে ‘ক’ গ্রুপে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে এ স্বীকৃতি অর্জন করে জেলা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলার সব থানা ও ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনতামূলক কার্যক্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

পুরস্কার গ্রহণের পর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “এই অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রমের ফসল। মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

তিনি জেলার পুলিশ সদস্য, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের পাশাপাশি ময়মনসিংহবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ অর্জনে ময়মনসিংহ জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা জেলা পুলিশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪