| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নদীতে ঝাঁপ দিলেন মাদকসেবী, সাড়ে চার ঘণ্টা পর লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১০:২৪:৫০:পূর্বাহ্ন  |  ২৪৩২ বার পঠিত
নদীতে ঝাঁপ দিলেন মাদকসেবী, সাড়ে চার ঘণ্টা পর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে মাদকবিরোধী অভিযান চলাকালে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আল আমিন (২৫) নামে এক ব্যক্তির মরদেহ সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১২ মে) জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদ–এ এ ঘটনা ঘটে।

রাতে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান

পুলিশ, স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে কয়েকজন ব্যক্তি ব্রহ্মপুত্র নদ–এ ঝাঁপ দেন। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আল আমিন নদীর মাঝখানে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টার অভিযানের পর নদী থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

নিহত আল আমিন জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বাসিন্দা এবং মুক্তা মিয়ার ছেলে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জামালপুর স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। সাড়ে চার ঘণ্টা চেষ্টা করে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল আমিন বলেন, “আমরা অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করেছি। এর বাইরে কেউ নদীতে ঝাঁপ দিয়েছে কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহ গ্রহণ করা হয়েছে। বর্তমানে মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল–এর মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪