| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১০:৩৩:০৩:পূর্বাহ্ন  |  ২৩৩৩ বার পঠিত
ভাঙ্গায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান–এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) বিকেলে
ভাঙ্গা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব–এর ভাঙ্গা প্রতিনিধি ওবায়দুল আলম সম্রাট, এ.টি.এম ফরহাদ নান্নু, হাজী আব্দুল মান্নান, মজিবর মুন্সী, রমজান শিকদার, ইমরান মুন্সী, সাইফুল্লাহ শামীম, মুন্সি মনিরুজ্জামান মনির এবং সাহাদাত হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪