| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় গণযোগাযোগ অধিদপ্তরের কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৬:২৮:২৫:অপরাহ্ন  |  ৬১২ বার পঠিত
বগুড়ায় গণযোগাযোগ অধিদপ্তরের কর্মসূচি

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি দেশব্যাপী গণমাধ্যমকর্মীদের অবহিতকরণের লক্ষ্যে বগুড়ায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ) সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার জনাব মুহা: মাহফুজার রহমান এবং তথ্য অফিসের সহকারী পরিচালক জনাব সোহেল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেকশনিস্ট মো: ফিরুজুল হক ডাবলু এবং ঘোষক মো: হানজালা।

অনুষ্ঠানে সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি জনাব রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব গনেশ দাস। এছাড়াও বগুড়া জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দ এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, তথ্যপ্রযুক্তির প্রসার এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিশেষ করে সরকারি কর্মসূচিগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং জনস্বার্থে সঠিক তথ্য প্রচারে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪