| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাজেকের পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ০১:৩৭:৪২:পূর্বাহ্ন  |  ৬৫৭ বার পঠিত
সাজেকের পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: সাজেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের জারি করা পর্যটন ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিগণ। 

১৪ অক্টোবর বুধবার শহরের শাপলা চত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে সাজেকের পর্যটনশিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া, নিরাপত্তাব্যবস্থা জোরদার করা এবং স্বাভাবিক পর্যটন কার্যক্রম চালুর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাজেক শুধু একটি পর্যটনকেন্দ্র নয়; এটি স্থানীয় মানুষের কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসার অন্যতম প্রধান অবলম্বন। পর্যটন কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকলে স্থানীয় অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে।

তারা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকে আবারও পর্যটন কার্যক্রম চালুর উপযোগী পরিবেশ তৈরি করা জরুরি।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সাজেকের মতো দুর্গম ও গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি প্রয়োজন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তাঁরা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪