| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে হামের পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন দেয়া হল একমাসের শিশুকে

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৭:৫৮:৪৪:অপরাহ্ন  |  ৯৫৯ বার পঠিত
টাঙ্গাইলে হামের পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন দেয়া হল একমাসের শিশুকে

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী শিশু ফাতিহাকে হামের টিকার পরিবর্তে দেয়া হয়েছে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন। পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। 

শিশুটির পরিবার জানায়, এক মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন শিশুটির মা মৌ। সেখানে ভ্যাকসিন দেয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। কিন্তু তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন।  

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এসময় স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম শিশুটিকে দুই ডোজ কুকুরের র‍্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করেন। পরে পরিবারের লোকজন এর প্রতিবাদ করলে তাদের সাথেও খারাপ ব্যাবহার করেন কাইয়ুম। শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তার গাফলতিকে দায়ি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিশুটির পরিবার। 

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম বলেন, ভুল বশত এমনটি হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। 

নিজের ভুল স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি অনাকাঙ্খিত ভুল। আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ ভ্যাকসিন প্রয়োগের ফলে  কোন সমস্যা হবেনা। তারপরও পরিবারের সদস্যদের সার্বক্ষণিক  যোগাযোগ রাখতে বলা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.এফ এম মাহবুবুল আলম  জানান,বিষয়টি অবগত হওয়ার পর তিনি  শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেন। এ ভ্যাকসিন প্রয়োগের ফলে শিশুর কোন ক্ষতি হবে না বলে তিনি মন্তব্য করেন। 

উল্লেখ্য, অনিয়ম ও অব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে। 

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪