| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিটি করপোরেশন ও জেলা পরিষদে দখলদারিত্বের চেহারা: এনসিপি

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ২১:৪৮:৪২:অপরাহ্ন  |  ২২৯ বার পঠিত
সিটি করপোরেশন ও জেলা পরিষদে দখলদারিত্বের চেহারা: এনসিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, “জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দলীয় লোকের আনাগোনায় এক ধরনের দখলদারিত্বের চেহারা নিয়েছে। যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। বিএনপি সরকার বারবার বলছে- জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন করবে। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এখনো কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা দেখতে পাইনি। উল্টো তারা স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিজেদের দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দিয়ে পুরোপুরি দলীয়করণ করছে।

বুধবার (১৩ মে) সকাল ১১টায় শহরের চাষাঢ়ায় সংগঠনটির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।  

যুবাইর বলেন, আওয়ামী সরকার যেভাবে ভোট চুরি ও ভোট ডাকাতির মাধ্যমে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, বর্তমান সরকারও ঠিক একই কাজ করছে।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে এনসিপির প্রস্তুতি রয়েছে জানিয়ে এ নেতা বলেন, “সাবেক প্রশাসনিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত আমলা, বিভিন্ন শ্রেণির শিক্ষক, তরুণ সমাজ, নারী সমাজ, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবার এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা যদি এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করতে চান, তাহলে আমাদের দলের দরজা তাদের জন্য সবসময় খোলা।

“আলেম সমাজসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষর জন্যও। তবে ১৪ দলীয় জোট ও আওয়ামী লীগ ব্যতীত যেকোনো দলের নেতাকর্মীরা যদি এনসিপির সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চান, তাদের জন্যও আমাদের দরজা উন্মুক্ত,” যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার হলো গ্রাম ও শহরের উন্নয়নের প্রধান পন্থা। তাই এই স্থানীয় সরকার ব্যবস্থাকে জনগণের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শক্তিশালী করতে চাই।  এটাই আমাদের মূল বক্তব্য।

সংবাদ সম্মেলনে কথা বলেন সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানও। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ১১ দলীয় জোটের মধ্যে সমঝোতা হবে। তবে, জোট না থাকলেও এককভাবে লড়ার প্রস্তুতিও রয়েছে তাদের।

“সব পদে প্রার্থী তালিকা ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জয় আমাদের ভালো ফলাফলের আত্মবিশ্বাস দিয়েছে,” বলেন রায়হান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা খন্দকার, সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ, জ্যেষ্ঠ সহসাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাকিব প্রমুখ।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪