| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শয়নকক্ষে যুবকের মরদেহ, অভিযোগ নেই পরিবারের

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৬:৩০:৩০:অপরাহ্ন  |  ৯২০ বার পঠিত
শয়নকক্ষে যুবকের মরদেহ, অভিযোগ নেই পরিবারের

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে নিজ শয়নকক্ষ থেকে রঞ্চন বর্মন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার আরাজী চিলারং গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। নিহত রঞ্চন ওই গ্রামের কাঞ্চন বর্মনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্চন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন বিকেলে পরিবারের সদস্যরা যখন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন, তখন তিনি নিজের ঘরে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় এবং ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে ছোট ভাই ঘরে প্রবেশ করে রঞ্চনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করা হলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা নিত্য গোপাল জানান, আমার ভাতিজা দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ ছিল। বিকেলে খাওয়ার পর সে ঘরে ঘুমাতে যায়। পরে আমরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। আমাদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪