| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়লা-আবর্জনায় ভরা খাল পরিষ্কারে মাঠে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৯:১১:১৯:অপরাহ্ন  |  ৭৬৭ বার পঠিত
ময়লা-আবর্জনায় ভরা খাল পরিষ্কারে মাঠে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরে দুর্গন্ধ ও মশার উপদ্রবের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। খালটির পরিবেশ ফিরিয়ে আনতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২ টায় ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকা থেকে কালীগঙ্গা নদীর সংযোগ নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ খালটি বেউথানি এলাকায় গিয়ে আবারও নদীতে মিলিত হয়েছে। একসময় বছরের অধিকাংশ সময় পানিতে ভরা থাকলেও বর্তমানে দখল ও ময়লা-আবর্জনার কারণে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে।

‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে সকাল থেকেই শতাধিক নেতা-কর্মী গামবুট পরে কোদাল, কাস্তে ও ব্যাগ নিয়ে খালে নেমে পরিষ্কার কাজে অংশ নেন। খালপাড় এলাকা থেকে সদর থানা প্রাঙ্গণ পর্যন্ত অংশ পরিষ্কার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন আহমেদ কবির,জেলা যুবদলের সদস্য সচিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিনাহ খান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল সদস্য সচিব রকিবুজ্জামান রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘পরিষ্কার বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি খাল-নালা পরিষ্কার ও পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে সড়কের পাশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪