| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেনের ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ২০:২৯:০৫:অপরাহ্ন  |  ১০১৯ বার পঠিত
ইউক্রেনের ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইন্টারন্যাশনাল ডেস্ক: লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা পদত্যাগ করেছেন। রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কয়েকটি ড্রোন লাতভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

গত সপ্তাহে পূর্ব লাটভিয়ায় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রাদসকে বরখাস্ত করেছিলেন সিলিনা। এর প্রতিবাদে স্প্রাদসের দল দ্য প্রগ্রেসিভস সিলিনার নেতৃত্বাধীন জোট সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে। ফলে আগামী অক্টোবরের দেশটিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের কয়েক মাস আগেই সরকার ভেঙে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিলিনা বলেন, আজ আমি কঠিন কিন্তু সৎ একটি সিদ্ধান্ত নিয়েছি  প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থই সবসময় তার অগ্রাধিকার ছিল। তবে রাজনৈতিক হিংসা ও সংকীর্ণ দলীয় স্বার্থ দায়িত্ববোধকে ছাপিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সিলিনা বলেন, প্রতিরক্ষামন্ত্রীর পদে একজন শক্তিশালী প্রার্থী দেখেও রাজনৈতিক বাগাড়ম্বরকারীরা একটা সংকট তৈরি করেছে। আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না।


রিপোর্টার্স/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪