| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৬:২২:২৩:অপরাহ্ন  |  ১২১১ বার পঠিত
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

বৃহস্পতিবার (১৫ মে) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তঘেঁষা এই উপজাতীয় এলাকা দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য পরিচিত।

প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই অন্তত আটজন নিহত হন। হামলার পরপরই তেহরিক-ই-তালেবান পাকিস্তান এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে।

তবে ঘটনার পর ওই এলাকায় কোনো বড় ধরনের নিরাপত্তা অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪