| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৬:৩৪:৪৪:অপরাহ্ন  |  ২০৯৭ বার পঠিত
তারাকান্দায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) রাতে আনুমানিক ভোর ৫ টায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ এর দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা হয়। উক্ত অভিযানে এস আই লিটন চন্দ্রের নেতৃত্বে এস আই জাহিদুল ইসলাম, এস আই আলাল উদ্দিন, এ এস আই গোলাম ফারুক ও সঙ্গীয় ফোর্স নিয়ে রামপুর ইউনিয়নে পিতা মৃত লিয়াকত আলী,ছেলে আকিজ মিয়াকে (২৬) মারুয়াকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উক্ত বিশেষ স্থানীয় এলাকাবাসী সাথে কথা বলে জানা গেছে, পুলিশের এই অভিযান ওই মাদক ব্যবসায়ীর গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে নানান অপকর্ম সাথে জড়িত এবং যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার মূল কথা হচ্ছে আকিজ মিয়া। 

এ ধরনের অভিযান অব্যাহত থাকা এবং জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।এছাড়া তারাকান্দা মাছের আরত থেকে পূর্বপাড়া রাস্তায় মধুপুর ও কয়রা নদীর পাড় রাস্তায় সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে মাদক কেনাবেচার হাট বসে বলে সূত্রে জানা যায়। 

এলাকার যুব সমাজকে ধ্বংসের পথে রক্ষার জন্য  তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪