| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানকে বড় শাস্তি দিল আইসিসি, টাকা ও পয়েন্ট দুই-ই হারাল

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৬:৩৮:৩৫:অপরাহ্ন  |  ১০২৮ বার পঠিত
পাকিস্তানকে বড় শাস্তি দিল আইসিসি, টাকা ও পয়েন্ট দুই-ই হারাল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট হার যেন আরও বড় দুঃসংবাদ হয়ে এলো পাকিস্তানের জন্য। এবার ধীর বোলিংয়ের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছে দলটি। ম্যাচ ফির বড় অঙ্কের জরিমানার পাশাপাশি কাটা গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ৮ পয়েন্টও।

বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হারের লজ্জা পাওয়ার পর এবার নতুন করে চাপে পড়েছে পাকিস্তান দল। আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকেও কেটে নেওয়া হয়েছে ৮ পয়েন্ট। একটি টেস্ট জয়ে যেখানে ১২ পয়েন্ট পাওয়া যায়, সেখানে ৮ পয়েন্ট হারানো পাকিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান এখন পর্যন্ত একটি ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচে হেরেছে। জয়ের সুবাদে পাওয়া ১২ পয়েন্ট থেকে ৮ পয়েন্ট কাটা যাওয়ায় দলটির সংগ্রহ নেমে এসেছে মাত্র ৪ পয়েন্টে।

পাকিস্তানের এই শাস্তি নির্ধারণ করেন ম্যাচ রেফারি জেফ ক্রো। জানা গেছে, নির্ধারিত সময়ের তুলনায় পাকিস্তান ৮ ওভার পিছিয়ে ছিল।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা এবং ১ পয়েন্ট কেটে নেওয়ার বিধান রয়েছে।

সে অনুযায়ী পাকিস্তান দলকে মোট ৮ পয়েন্ট কাটা এবং প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ৪০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।

তবে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ নিজেদের দোষ স্বীকার করায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ঢাকা টেস্টের অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাউদ্দিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেলের প্রতিবেদনের ভিত্তিতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪