বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ভারতসহ বিভিন্ন দেশে মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র জুম্মার নামাজ শেষে বাউফল উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা ইমাম পরিষদের আয়োজনে ও উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আইউব বিন মুসার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইমাম পরিষদ সহ-সভাপতি হাফেজ মাওলানা আনিচুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন- ভারতে তাবেদারী মানা হবেনা। প্রয়োজনে ৭১ সালের মতো যার যা আছে আন্তর্জাতিক আদেশ আসলে প্রতিরোধ গড়ে তোলা হবে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম পরিষদ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসেন, আবদুর রহিম, আবু সাইদ, ওমর ফারুক, মুফতি মাছুম বিল্লাহ ও আল আমীন।
রিপোর্টার্স২৪/মিতু