| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের মিছিলের অভিযোগে গ্রেপ্তার ১৯

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৯:০৬:১৯:অপরাহ্ন  |  ২৯০০ বার পঠিত
আওয়ামী লীগের মিছিলের অভিযোগে গ্রেপ্তার ১৯

চট্টগ্রাম প্রতিনিধি: নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মিছিলের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে একদল নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন বলে জানায় পুলিশ।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪