| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে বিএনপি নেতা ও পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৯:৩৬:৩৩:অপরাহ্ন  |  ১৩৩১ বার পঠিত
কুড়িগ্রামে বিএনপি নেতা ও পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে কথিত মাদরাসা ও ইটভাটা ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি নেতা সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো এবং পুলিশের বিরুদ্ধে হয়রানি, ভয়ভীতি ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী রিপন রহমান।

শনিবার (১৫ মে) কুড়িগ্রাম বিজয় স্তম্ভে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার প্রতিবেশী সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই মিনি অটো রাইস মিল পরিচালনা করছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।

লিখিত বক্তব্যে রিপন রহমান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তার পরিবারের বিরুদ্ধে অর্ধডজন মামলা দায়ের করা হয়েছে। এর ধারাবাহিকতায় গভীর রাতে পুলিশ সদস্যরা বাড়িতে অভিযান চালিয়ে পরিবারের সদস্যদের মারধর, বিবস্ত্র করার চেষ্টা এবং বাড়ির মা-বোনদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো পুলিশ প্রশাসনের সহায়তায় তাদের ওপর চাপ সৃষ্টি করছেন। নামমাত্র মামলা করে পুলিশকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন তিনি। নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪