| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে চাল ব্যবসায়ী সমিতির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ২১:৪৯:২২:অপরাহ্ন  |  ১১৬১ বার পঠিত
জয়পুরহাটে চাল ব্যবসায়ী সমিতির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: ​জয়পুরহাট সদর চাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে চালের বাজার পরিস্থিতি ও ব্যবসায়িক বিভিন্ন দিক নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ মে) বিকেলে শহরের পূর্ব বাজার এলাকার ছমির হোটেল এন্ড রেস্তোরার কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

​ভোক্তা অধিকার সংগঠন 'কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জয়পুরহাট জেলা শাখা এই অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে।

​সভায় বক্তারা বর্তমান চালের বাজার স্থিতিশীল রাখা, চালের গুণগত মান নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট সদর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো: জাহাঙ্গীর কবির (টিটু) ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর চাল ব্যবসাশী সমিতির উপদেষ্টা মো: মোস্তাক হোসেন। 

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ - ক্যাব এর জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো: আবদুস সালাম সরদার, সমিতির সহ সভাপতি হুমায়ুন কবীর ও সদস্য রাহিদুল ইসলাম।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪