| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড ফাতিমা সানার

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৯:২২:১১:অপরাহ্ন  |  ১৭০২৮০৩ বার পঠিত
দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড ফাতিমা সানার

স্পোর্টস ডেস্ক: দ্রুততম ফিফটি! পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ডটা কার, তা তো জানেনই! ২০০৭ সালে ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফট করার রেকর্ডটি ২০২৩ সালে দখলে নেন নেপালের দিপেন্দ্র সিং আইরে। আইরে ফিফটি করেন মাত্র ৯ বলে।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১৫ বলে অর্ধশতক হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানের ফাতিমা সানা।

আজ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন তিনি। এর মাধ্যমে তিনি নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ও ভারতের রিচা ঘোষের ১৮ বলে করা আগের রেকর্ডটি ভেঙে এককভাবে শীর্ষে উঠে এলেন। এটি পাকিস্তানের নারী ক্রিকেটারদের মধ্যেও দ্রুততম ফিফটির নতুন ইতিহাস।

২৪ বছর বয়সী সানা যখন ক্রিজে আসেন, তখন ইনিংসের মাত্র ২২ বল বাকি ছিল। বিধ্বংসী ব্যাটিংয়ে তিনি ১৯ বলে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার এই অতিমানবীয় ব্যাটিংয়ের সুবাদে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

এর আগে পাকিস্তানের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক নিদা দরের দখলে, যিনি ২০১৯ সালে ২০ বলে অর্ধশতক করেছিলেন।

ফাতিমা সানার রেকর্ড গড়া ইনিংসের পাশাপাশি সাইরা জাবিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাকিস্তান নারী ক্রিকেটে তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের দেখা পেয়েছে। সিরিজের প্রথম ম্যাচেও একই প্রতিপক্ষের বিপক্ষে তারা ২৩৭ রান করেছিল।

সানার এই বিশ্ব রেকর্ড গড়া ইনিংসটি এখন ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং নারী ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪