| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইএসের বিরুদ্ধে ২ দেশের তীব্র হামলা, সেকেন্ড কমান্ড নিহত

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১২:৩৩:৫০:অপরাহ্ন  |  ১০৪২৬৩ বার পঠিত
আইএসের বিরুদ্ধে ২ দেশের তীব্র হামলা, সেকেন্ড কমান্ড নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে তীব্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া। দুই দেশের যৌথ এ হামলায় গোষ্ঠীটির দ্বিতীয় প্রধান নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৬ মে) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, আজ রাতে, আমার নির্দেশে, সাহসী আমেরিকান বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে ও জটিলভাবে পরিকল্পিত একটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এ অভিযানের মূল লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া।

তিনি বলেন, বিশ্বব্যাপী আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি ভেবেছিলেন তিনি আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবেন। কিন্তু তিনি জানতেন না যে আমাদের কাছে এমন তথ্যসূত্র আছে, যা তার কর্মকাণ্ড সম্পর্কে আমাদের অবগত রেখেছিল।ট্রাম্প আরও বলেন, এখন সে আর আফ্রিকার মানুষদের আতঙ্কিত করতে পারবে না বা আমেরিকানদের লক্ষ্য করে হামলার পরিকল্পনাও করতে পারবে না। তার অপসারণের মাধ্যমে আইএসের বৈশ্বিক কার্যক্রম বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি এ অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানান। তবে অভিযানের বিস্তারিত প্রকাশ করেননি।

আল-মিনুকিকে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র আইএসের সঙ্গে তার সম্পর্কের কারণে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার অনুযায়ী, তিনি নাইজেরিয়ার নাগরিক ছিলেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রশাসন তাকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করেছিল।

ট্রাম্প এর আগে নাইজেরিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে দেশটি উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের হাত থেকে খ্রিস্টানদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। তবে নাইজেরিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটি বলেছে, খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

এর আগে ডিসেম্বরে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় ইসলামিক স্টেট সংশ্লিষ্ট জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালায়। এরপর থেকে ওয়াশিংটন নাইজেরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা দিতে ড্রোন এবং ২০০ সেনা মোতায়েন করেছে। এসব সেনা পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহ মোকাবিলায় কাজ করছে।

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪