| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উচ্ছেদ অভিযানে বাধা, ভালুকায় মহাসড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ২০:২৫:০২:অপরাহ্ন  |  ২৪৬৭০৩০ বার পঠিত
উচ্ছেদ অভিযানে বাধা, ভালুকায় মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ সৃষ্টি হয়েছে। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালালে ফুটপাতের ব্যবসায়ীরা বাধা দেন। একপর্যায়ে তারা মহাসড়কের দু’পাশে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন অভিযান পরিচালনা করতে গেলে ব্যবসায়ীরা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযান স্থগিত করে প্রশাসন সরে যায়।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতারা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের সঙ্গে সমাধানের আশ্বাস পেলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। এরপর রাত পৌনে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪