| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে বিএনপি নেতার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১৪:১৪:০২:অপরাহ্ন  |  ৯৭৯৬৪ বার পঠিত
উজিরপুরে বিএনপি নেতার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে ভয়াবহ অগ্নিসংযোগে দোকানটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৭ মে) রাত সাড়ে ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ট্রিপল নাইন-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে অবহিত করা হলেও তারা ভোর ৫টার পরে ঘটনাস্থলে উপস্থিত হন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বিএনপি নেতা ইকবাল হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে তাদের দোকানে আগুন লাগানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা চলমান রয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হওয়ায় উজিরপুর ফায়ার সার্ভিসের অবহেলার অভিযোগও তোলেন তিনি।

ঘটনার বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসআই সাইফুল ইসলামকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, পৌর বিএনপির আইনবিষয়ক সম্পাদক মো. রিয়াজ মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা রাসেল হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪