| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতার ভাই আটক

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ০৮:৪৬:৫১:পূর্বাহ্ন  |  ৯৯৫৬১০ বার পঠিত
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতার ভাই আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই ওয়াহিদুল আলমকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক একটার দিকে নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওয়াহিদুল আলম স্থানীয় নিমতলা এলাকার হারুন সওদাগর (কমিশনার হারুন নামে পরিচিত) এর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম জানান, পুলিশের কাছে চাঁদাবাজ মানেই সে কেবল একজন অপরাধী। সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলমকে আটক করা হয়েছে। ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪