ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১৭ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শশীগঞ্জ বাজার সংলগ্ন কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিনে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে মোট ৩৫২ জন অসহায়, দুঃস্থ ও শিশুকে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টার্স/এসএন