| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচবিবিতে বিজিবির মামলার প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ০০:৫৫:০৬:পূর্বাহ্ন  |  ১৬৮৯ বার পঠিত
পাঁচবিবিতে বিজিবির মামলার প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় দোকান মালিক ও বাজার কমিটির নেতারা। রোববার সকাল ১১টায় আটাপাড়া রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৮ মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের এক সদস্য আব্দুল হাকিমের ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়ে কম দামে নিতে চান। এ নিয়ে দোকানির ছেলে আবু ইউসুফ ছাব্বিরের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে বিজিবি সদস্য ক্ষুব্ধ হয়ে চলে যান।

অভিযোগে আরও বলা হয়, পরদিন রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিজিবি সদস্যরা বাবা-ছেলের পথরোধ করেন। এ সময় তাদের বিরুদ্ধে মাদক উদ্ধারের অভিযোগ এনে আটক করা হয়। পরে আবু ইউসুফ ছাব্বিরকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মানববন্ধনে আবু ইউসুফের বাবা আব্দুল হাকিম দাবি করেন, তার ছেলে নির্দোষ এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি মামলার প্রত্যাহার ও ছেলের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, হোটেল শ্রমিক ইয়াদুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে বক্তব্য জানতে আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪