| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জৈন্তাপুর সীমান্তে নারী-শিশুসহ ১৪ অনুপ্রবেশকারী দালাল সহ আটক

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ০২:৫২:৩০:পূর্বাহ্ন  |  ১৩৬১ বার পঠিত
জৈন্তাপুর সীমান্তে নারী-শিশুসহ ১৪ অনুপ্রবেশকারী দালাল সহ আটক

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় নারী-শিশুসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্য মো. হানিফ মিয়াকেও আটক করা হয়।

রোববার উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের একটি বাড়ি থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্র জানায়, মানবপাচারকারী চক্র সীমান্তের ওপার থেকে ২০ থেকে ৫০ হাজার রুপির বিনিময়ে এসব ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। গভীর রাতে তাদের একটি তিনতলা ভবনে গোপনে রাখা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা অভিযান চালালে পাচারকারী হানিফ মিয়া শাড়ি পরে পালানোর চেষ্টা করেন। পরে জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন নারী, ৩ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করেন।

আটক হানিফ মিয়া জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪