| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গ্রাফিতি ঘিরে এনসিপি-বিএনপি কর্মীদের উত্তেজনা

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ০৩:০১:২৭:পূর্বাহ্ন  |  ১৩০৩ বার পঠিত
জুলাই গ্রাফিতি ঘিরে এনসিপি-বিএনপি কর্মীদের উত্তেজনা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নগরের টাইগারপাস মোড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এনসিপির অভিযোগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে দিচ্ছেন। এর প্রতিবাদে দলটির নেতাকর্মীরা টাইগারপাস মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বিএনপির নেতাকর্মীরাও মেয়রের পক্ষে স্লোগান দিয়ে সেখানে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে এনসিপির নেতাকর্মীদের নিউ মার্কেট এলাকায় সরিয়ে দেয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নয়ন বলেন, তাদের নেতাকর্মীরা পরে নিউ মার্কেট এলাকায় অবস্থান নেন।

রাত ১১টার দিকে টাইগারপাস মোড়ে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশ তিনি দেননি। সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো রঙ করা হচ্ছে এবং পরবর্তীতে সেখানে নতুন করে গ্রাফিতি আঁকা হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আন্দোলনের গ্রাফিতি তৈরিতে সিটি কর্পোরেশন সহযোগিতা করেছে। বিষয়টি নিয়ে উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪