| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে খাবার তৈরি কারখানাসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১৬:৫২:৪১:অপরাহ্ন  |  ৯১৭ বার পঠিত
চাঁদপুরে খাবার তৈরি কারখানাসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে শহরের পুরান বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নষ্ট পচা ডিম ব্যবহার, অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন  বিভিন্ন ধরনের খাবার দ্রব্য তৈরির অপরাধে আলম ফুড প্রডাক্টস মালিককে ২০য হাজার টাকা এবং ড্রাগ লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনা ও নিজেই বিভিন্ন এন্টিবায়োটিক ঔষধ প্রেসক্রাইব করার অপরাধে মেসার্স মিতা মেডিকেল হলের সত্তাধিকারী রণজিৎ দেবনাথকে ৫ হাজার  টাকাসহ মোট ২৫ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

এসময় নষ্ট পচা ডিম  ধ্বংস করা হয়।  এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। 

চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪