| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলেঙ্গায় অসুস্থ ষাঁড় গরু জবাই ও অস্বাস্থ্যকর খাদ্য রাখায় জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১৭:৪৭:০৯:অপরাহ্ন  |  ৮৪৭ বার পঠিত
এলেঙ্গায় অসুস্থ ষাঁড় গরু জবাই ও অস্বাস্থ্যকর খাদ্য রাখায় জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজারে অসুস্থ ষাঁড় গরু জবাই ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মে) অভিযোগের ভিত্তিতে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা।

অভিযানকালে একটি অসুস্থ ষাঁড় গরু জবাইয়ের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানে বাজারের ভেতরে অপরিকল্পিতভাবে চামড়া সংরক্ষণ এবং পোল্ট্রি মুরগির গোডাউনে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ও দুর্গন্ধ ছড়ানোর দায়ে পৃথক আরও দুটি মামলায় অতিরিক্ত ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪