| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১৮:০৯:৫৭:অপরাহ্ন  |  ৫৫২ বার পঠিত
বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতের এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)।

সোমবার (১৮ মে) বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় ‘লাক জোন’ নামে একটি দোকানে যান। সেখানে কাওছার, বাধন, সাদিক ও আরও একজন উপস্থিত ছিলেন।

পরে তারা মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে। এরপর রাত ১০টা ১৫ মিনিটের দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে যায়। সেখানে রকি নামে আরও একজন যোগ দেন।

ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের এক পর্যায়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে জোর করে ধর্ষণ করে। পরে বাধন তাকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকায় পৌঁছালে ওই তরুণী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এসময় বাধন পালিয়ে যান। খবর পেয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ওসি ইব্রাহীম আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি জানান, গ্রেপ্তারদের সোমবার আদালতে পাঠানো হবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪