| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীর এলেঙ্গা কাঁচাবাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৩০ হাজার

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১৮:৫০:৫৮:অপরাহ্ন  |  ৭৬৯ বার পঠিত
কালিহাতীর এলেঙ্গা কাঁচাবাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৩০ হাজার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজারে অসুস্থ ষাঁড় গরু জবাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-পণ্য সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মে) অভিযোগের ভিত্তিতে বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা। অভিযানকালে একটি অসুস্থ ষাঁড় জবাইয়ের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই অভিযানে বাজারের ভেতরে অপরিকল্পিতভাবে চামড়া সংরক্ষণ এবং পোল্ট্রি মুরগির গোডাউনে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ও দুর্গন্ধ ছড়ানোর দায়ে পৃথক আরও দুটি মামলায় অতিরিক্ত ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযুক্তদের ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে প্রশাসন।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪