| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিপ্রবির নবনিযুক্ত ভিসির কর্মস্থলে যোগদান

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১৯:৫৯:৪৮:অপরাহ্ন  |  ৫৬৮ বার পঠিত
রাবিপ্রবির নবনিযুক্ত ভিসির কর্মস্থলে যোগদান

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী রোববার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির পঞ্চম ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে প্রশাসনিক ভবন-১ এর সামনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নবনিযুক্ত ভিসিকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০টায় ভিসির দপ্তরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থানে পৌঁছাতে সংশ্লিষ্ট সবার অবদানের প্রশংসা করেন। তিনি অবকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদ্যুৎ সমস্যার সমাধানে ডেডিকেটেড বিদ্যুৎ লাইন ও সাব-স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি রাজস্ব ও উন্নয়ন বাজেটের ঘাটতি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।

গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে চার বছরের জন্য ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাপানের Kyoto University থেকে পোস্টডক্টরাল এবং Osaka University থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দেশ-বিদেশের বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি American Chemical Society এবং Bangladesh Chemical Society-এর আজীবন সদস্য।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪